২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবির সঙ্গে হোয়াটমোরের ইতিবাচক আলোচনা

নিশ্চিত করে কিছু না জানালেও প্রধান কোচ হওয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক কোচ ডেভ হোয়াটমোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিশ্চিত করে কিছু না জানালেও প্রধান কোচ হওয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক কোচ ডেভ হোয়াটমোর। পিসিবি প্রধান জাকা আশরাফ ও কোচ নিয়োগের জন্য গঠিত কমিটির সঙ্গে আলোচনা করতে শনিবার পাকিস্তানে যান হোয়াটমোর। হোয়াটমোর বলেন, “আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা হয়েছে। এই মাসের শেষে একটি সিদ্ধান্ত হতে পারে। উভয় পক্ষই আরো কিছু সময় নিতে চাচ্ছে।” পাকিস্তানের দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করতে গিয়ে হোয়াটমোর বলেন, “যদি আমি দায়িত্ব পাই তবে ক্যারিয়ারে আবারো কিছু করে দেখানোর সুযোগ পাব আমি। বিশ্বের সেরা দলের একটি হওয়ার ক্ষমতা পাকিস্তানের আছে। সা¤প্রতিক সময়ে তারা বেশ ভালো খেলছে। যদি আমি দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাই তবে প্রতিযোগিতাপূর্ণ একটি দল গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো।” পিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জাকা আশরাফের সঙ্গে আলোচনার সময় হোয়াটমোর বলেন, “পাকিস্তান প্রচুর ক্রিকেট প্রতিভার যোগান দিতে সক্ষম এবং যেকোনো ধরণের ক্রিকেটে সেরা দল হওয়ার যোগ্য।” অন্তবর্তীকালীন কোচ মহসিন খানের অধীনে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে খেলছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৫০ ঘ.