২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মণের অবসর নিয়ে অন্ধকারে ধোনি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তার মন্তব্য, “হয়তো পার্থেই নিজের শেষ টেস্ট খেলে ফেলেছেন ভি ভি এস লক্ষ্মণ!” এ নিয়ে ভারতের গণমাধ্যমে হৈ-চৈ পড়ে গেলেও মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, এ ব্যাপারে এখনো কিছুই জানেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তার মন্তব্য, “হয়তো পার্থেই নিজের শেষ টেস্ট খেলে ফেলেছেন ভি ভি এস লক্ষ্মণ!” এ নিয়ে ভারতের গণমাধ্যমে হৈ-চৈ পড়ে গেলেও মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, এ ব্যাপারে এখনো কিছুই জানেন না তিনি। ধোনি বলেন, “আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না তা আমি জানি না।” লক্ষ্মণের সম্ভাব্য অবসর প্রসঙ্গে ভারতের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক বলেন, “অনেকগুলো যদি বা কিন্তুর উপস্থিতির কারণে আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। জানি না কেন এই কথাটা উঠছে। লক্ষ্মণ নিজে এসে না বললে তার অবসর নিয়ে আমি কিছুই বলতে পারবো না। এই মুহূর্তে এ ব্যাপারে আমি কিছু ভাবছিও না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৩৭ঘ.