ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেটের শেরপুর অঞ্চলের খেলার তৃতীয় দিন জিতেছে শেরপুর জেলা ও নেত্রকোনা জেলা দল।
শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় নেত্রকোনা ৮ উইকেটে হারায় জামালপুর জেলা দলকে।
টস জিতে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৯১ রান করে জামালপুর। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ৯২ রানে পৌঁছে যায় নেত্রকোনা জেলা দল।
একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় শেরপুর জেলা দল ১৯২ রানের বিশাল ব্যবধানে হারায় গাইবান্ধা জেলা দলকে।
টস জিতে শেরপুরকে ব্যাটিংয়ে পাঠায় গাইবান্ধা। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১৭ রান করে শেরপুর। জ্যোতি সর্বোচ্চ ৭৪ এবং স্মৃতি ৫৮ রান করেন।
জবাবে মাত্র ২৫ রানে গুটিয়ে যায় গাইবান্ধা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/১৯৪০ ঘ.
bdnews24