২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে জাতীয় মহিলা ক্রিকেট

দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেট ২০১১-১২ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেট ২০১১-১২ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। প্রতিযোগিতায় ১২টি গ্র“পে ভাগ হয়ে ৩৯টি জেলা অংশ নেবে। প্রথম রাউন্ডের খেলাগুলো হবে ছয়টি ভেন্যুতে। ২২ জানুয়ারি প্রথম রাউন্ড শেষ হওয়ার কথা। ছয় ভেন্যুর চ্যাম্পিয়নকে নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে দুটি গ্র“পে খেলবে ছয়টি দল। এরপর দুই গ্র“প চ্যাম্পিয়ন মুখোমুখি হবে ফাইনালে। পিরোজপুর ভেন্যুর ‘এ ’গ্র“পে রয়েছে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট। ‘বি’ গ্র“পে স্বাগতিক পিরোজপুরের সঙ্গী যশোর ও পটুয়াখালী। মৌলভীবাজার ভেন্যুর ‘এ’ গ্র“পে সিলেট ও হবিগঞ্জের সঙ্গী স্বাগতিক দল। আর ‘বি’ গ্র“পে রয়েছে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙামাটি। শেরপুরে ‘এ’ গ্র“পে স্বাগতিকদের সঙ্গী ময়মনসিংহ, গাইবান্ধা ও টাঙ্গাইল। ‘বি’ গ্র“পে খেলবে জামালপুর, গাজীপুর ও নেত্রকোণা। নংসিংদী ভেন্যুতে ‘এ’ গ্র“পে মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের সঙ্গী স্বাগতিকরা। ‘বি’ গ্র“পে লড়বে ঢাকা, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ। দিনাজপুর ভেন্যুতে ‘এ’ গ্র“পে রয়েছে বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা। ‘বি’ গ্র“পে স্বাগতিকদের সঙ্গী লালমনিরহাট, রংপুর ও জয়পুরহাট। নড়াইল ভেন্যুতে ‘এ’ গ্র“পে স্বাগতিকদের সঙ্গে আছে মেহেরপুর ও কুষ্টিয়া। ‘বি’ গ্র“পের তিন দল ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১০ঘ.