২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিস, ডি ভিলিয়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ে স্বস্তি¡তে দক্ষিণ আফ্রিকা

কেপটাউনে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে দ্বিতীয় দিন জ্যাক ক্যালিসের দ্বিতীয় দ্বিশতক ও এবি ডি ভিলিয়ার্সের ত্রয়োদশ শতকের সুবাদে ৪ উইকেটে ৫৮০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে দিন শেষে ২ উইকেটে ১৪৯ রান করেছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেপটাউনে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে দ্বিতীয় দিন জ্যাক ক্যালিসের দ্বিতীয় দ্বিশতক ও এবি ডি ভিলিয়ার্সের ত্রয়োদশ শতকের সুবাদে ৪ উইকেটে ৫৮০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে দিন শেষে ২ উইকেটে ১৪৯ রান করেছে শ্রীলঙ্কা। এর আগে ৩ উইকেটে ৩৪৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। ক্যালিস ১৫৯ ও ডি ভিলিয়ার্স ৪৫ রান নিয়ে খেলছিলেন। চতুর্থ উইকেটে ক্যালিস ও ডি ভিলিয়ার্স আগের দিনের ৮৬ রানের জুটিটাকে এদিন নিয়ে যান ১৯২ পর্যন্ত। দলকে চালকের আসনে বসিয়ে রঙ্গনা হেরাথের বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ক্যালিসের ব্যাট থেকে আসে ক্যারিয়ার সেরা ২২৪ রান। তার ৩২৫ বলের ইনিংসে ৩১টি চার ও একটি ছক্কা। ক্যালিস যতক্ষণ ছিলেন ততক্ষণ রয়ে সয়েই খেলছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু তার বিদায়ের পর মোটামুটি টি-টোয়েন্টি মেজাজে খেলেন তিনি। তার শেষ ৬০ রান আসে মোটে ২৯ বলে। অচ্ছিন্ন পঞ্চম উইকেটে জ্যাক রুডলফের সঙ্গে ১২৭ রানের জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত ডি ভিলিয়ার্স ১৬০ ও রুডলফ ৫১ রানে অপরাজিত থাকেন। ভিলিয়ার্সের ২০৫ বলের ইনিংসে ১৯টি চার ও দুটি বিশাল ছক্কা। ১৫৪ রানে ২ উইকেট নিয়ে ধাম্মিকা প্রসাদ শ্রীলঙ্কারে পক্ষে সবচেয়ে সফল বোলার। প্রথম ইনিংসে ৮ উইকেট হাতে রেখে এখনো দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪৩১ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। ফলোঅন এড়াতে এখনো ২৩২ রান দরকার দলটির। মাহেলা জয়াবর্ধনে ৭ ও কুমার সাঙ্গাকারা ৩৫ রানে ব্যাট করছেন। লাহিরু থিরিমানের (২৩) সঙ্গে ৭০ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে সাঙ্গাকার সঙ্গে ৫৬ রানের আরেকটি কার্যকরী জুটি গড়েন অধিনায়ক তিলকারতেœ দিলশান। ওয়ানডে মেজাজে খেলা দিলশানকে (৭৮) গ্রায়েম স্মিথের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান ইমরান তাহির। দিলশানের ৭৯ বলের ইনিংসে ১২টি চার। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৫২ ঘ.