২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেকেআরের দায়িত্ব ছাড়লেন হোয়াটমোর

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডেড হোয়াটমোর। তবে কি বাংলাদেশের সাবেক এই কোচই হতে যাচ্ছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পরবর্তী প্রধান কোচ?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 08:52 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডেড হোয়াটমোর। তবে কি বাংলাদেশের সাবেক এই কোচই হতে যাচ্ছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পরবর্তী প্রধান কোচ? পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা আগেই জানিয়েছিলেন, দেশটির প্রধান কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার হোয়াটমোর। এ বিষয়ে আলোচনা করতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হোয়াটমোরকে পাকিস্তানের আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক এই কোচের আবারো আন্তর্জাতিক কোনো দলের কোচ হওয়ার ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন নাইট রাইডার্স কর্তৃপক্ষ। কেকেআরের প্রধান নির্বাহী ভেঙ্কে মায়সোর বলেন, “আবারো আন্তর্জাতিক কোনো দলের দায়িত্ব নিতে আগ্রহী ডেভ এবং আমরা তার এই ইচ্ছাকে সমর্থন করেছি। তার জন্য শুভ কামনা রইল। তার পদত্যাগের কারণে আমরা আমাদের পরবর্তী পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারবো। এজন্য তাকে (হোয়াটমোর) ধন্যবাদ। একই সঙ্গে গত দুই বছরে তিনি আমাদের যা দিয়েছেন তার জন্যও তাকে ধন্যবাদ।” তাকে সমর্থন করায় কেকেআরকেও ধন্যবাদ জানিয়েছেন হোয়াটমোর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪৩৬ ঘ.