২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোক হতে হবে প্রেসিডেন্টের!

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি হওয়ার যোগ্যতা কি? সাবেক অধিনায়ক ইমরান খান মনে করেন, বেশি কিছু লাগবে না। একটি থাকলেই হবে- কেবল পছন্দের লোক হতে হবে প্রেসিডেন্টের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 06:26 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি হওয়ার যোগ্যতা কি? সাবেক অধিনায়ক ইমরান খান মনে করেন, বেশি কিছু লাগবে না। একটি থাকলেই হবে- কেবল পছন্দের লোক হতে হবে প্রেসিডেন্টের। পাকিস্তানের একটি ওয়েবসাইটে শুক্রবার খেলোয়াড় থেকে রাজনীতিকে রূপান্তরিত ইমরান বলেন, পাকিস্তানের ক্রিকেট চলছে এখন 'এড-হক' ভিত্তিতে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "বোর্ড সভাপতিকে তো নির্বাচিত হতে হয় না। প্রেসিডেন্ট তার পছন্দের লোক নিয়োগ করে থাকেন।" এখানেই থেমে থাকেননি পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। বলেই চলেন তিনি, "দল জয়ের ধারায় থাকলে বোর্ড সভাপতিকে কারো কাছে জবাবদিহি করতে হয় না। উল্টো তিনি দাবি করে যেতে থাকেন-দেখুন, কি সাফল্য আমার! কিন্তু হারলেই সব দোষ চাপান তিনি দলনায়কের ওপর। পাল্টে ফেলেন তাকে। আনেন আরেক জনকে।" এ কারণেই পাকিস্তানে ঘন ঘন অধিনায়ক পরিবর্তন হতে দেখা যায় বলে মনে করেন ইমরান। "পিসিবিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া শুধু দরকারই নয়, এ কাজ করতেই হবে," জোর দিয়ে বলেন এক সময়ের সাড়া জাগানো অলরাউন্ডার, "এ কারণেই বোর্ডকে গণতান্ত্রিক করে তোলা দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১৩ ঘ.