২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের জেলা বগুড়ায় আনন্দ-উল্লাস

উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হওয়ায় আনন্দের বন্যায় ভাসছে পুরো বগুড়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

বগুড়া, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হওয়ায় আনন্দের বন্যায় ভাসছে পুরো বগুড়া। ক্রিকেট প্রেমীরা বিভিন্ন পাড়া ও মহল্লায় আনন্দ মিছিল করছে। নিজের পরিবারের কাছে আদরের 'মিতু'র এই সংবাদ পাওয়ার পর তার বাবা আব্দুল হামিদ তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, এর চেয়ে বড় সুসংবাদ আমার জীবনে আর হতে পারে না। মিতু এখন আর শুধু বগুড়ার সন্তান নয়। সে এখন দেশের সন্তান। যোগ্যতার কারণেই ক্রিকেট বোর্ড তাকে অধিনায়ক করেছে। আমি এজন্য ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। আশাকরি ভবিষ্যতে সে আরো দয়িত্বশীল হয়ে খেলবে এবং দেশের সম্মান অক্ষুন্ন রাখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/১৯১১ ঘ.