২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ক্রিকেট দলের অনুশীলন শুরু

বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে দুই সপ্তাহের জন্য মেয়েদের ক্রিকেট দলের প্রশিক্ষণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে দুই সপ্তাহের জন্য মেয়েদের ক্রিকেট দলের প্রশিক্ষণ শুরু হয়েছে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রশিক্ষণের দেখভাল করছেন নতুন কোচ মমতা মাবেন। প্রশিক্ষণ ক্যাম্পে ডাক পেয়েছেন ২৫ ক্রিকেটার। এর আগে গত জুলাইয়ে চট্টগ্রাম বিভাগীয় উইমেন্স স্পোর্টস কমপ্লেক্সে ৩২ ক্রিকেটারকে প্রশিক্ষণ দেয়া হয়। ব্যাটিং প্রশিক্ষণ দেবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন নোবেল। স্পিন বোলারদের সহায়তা করবেন শেখ সালাউদ্দিন। ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন জাকি। একই সঙ্গে পেস বোলারদেরও সহায়তা করবেন তিনি। ঢাকায় ১৪ নভেম্বর থেকে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর বাছাই পর্ব। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ২০১৩ সালে ভারতে হবে চূড়ান্ত পর্ব। বাছাই পর্বে বি গ্র"পে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড ও জাপান। ১৪ নভেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম খেলার প্রতিপক্ষ পাকিস্তান। পরের ম্যাচ খেলবে জাপানের সঙ্গে, ১৫ নভেম্বর বিকেএসপি-১ মাঠে। ১৮ নভেম্বর বিকেএসপি-২ মাঠে তৃতীয় খেলায় মাঠে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শের-ই-বাংলায় গ্র"প পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। দল: শুকতারা রহমান, শায়লা শারমীন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা আক্তার, সাতিরা জাকির জেসি, শারমীন আক্তার সুপ্তা, পান্না ঘোষ, সালমা খাতুন, তাহিন তাহেরা, ফারজানা হক পিঙ্কি, চামেলি খাতুন, সুবর্না ইসলাম, সুলতানা ইয়াসমিন বৈশাখী, জাহানারা আলম, রিতু মনি, তাজিয়া আক্তার, সোহেলি আক্তার, তিথি রানী, চম্পা চাকমা, মুর্শেদা খাতুন, লিলি রানী, শামীমা সুলতানা, সানজিদা ইসলাম ও খাদিজাতুল কুবরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৪০ ঘ.