২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়াদাঁদকে পিসিবির কারণ দর্শাও নোটিশ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতি নিয়ে সমালোচনা করায় মহাপরিচালক জাভেদ মিয়াদাঁদকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতি নিয়ে সমালোচনা করায় মহাপরিচালক জাভেদ মিয়াদাঁদকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। পরিচালনা পরিষদের সদস্য হয়েও বোর্ডের সমালোচনা করতে গিয়ে মিয়াদাঁদ পাকিস্তানের ডন পত্রিকাকে বুধবার বলেন, "আমি পিসিবির কর্মকাণ্ড খুব কাজ থেকে দেখেছি। এতে আমি অসন্তুষ্ট এবং মনে করি বোর্ডের ৯০ শতাংশ সিদ্ধান্তই ভুল।" তিনি ক্রিকেটকে নষ্ট করার জন্য বোর্ডের বিরুদ্ধে অভিযোগও আনেন। পিসিবির উপদেষ্টা ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেয়া কারণ দর্শাও নোটিস মিয়াদাঁদ পেয়েছেন বলে জানান। তিনি বলেন, "শিগগিরই আমি তার সঙ্গে দেখা করবো। পাকিস্তানের ক্রিকেটের খারাপ অবস্থার কথা আবারো তার কাছে তুলে ধরবো। সেই সঙ্গে তাকে বলবো হয় প্রয়োজনীয় পদক্ষেপ নিন, নইলে আমাকে মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের সুযোগ দিন।" সাবেক অধিনায়ক মিয়াদাঁদ এর আগেও পিসিবির সমালোচনা করেন। গত বছরের ফেব্র"য়ারিতে বোর্ডের সভাপতি হিসেবে ইজাজ বাটের নিয়োগের সমালোচনা করে প্রেসিডেন্ট জারদারিকে চিঠি লেখেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯২৮ ঘ.