ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের আঙ্গুলে চোটের কারণে বিশেষভাবে তৈরি করা জুতা নিয়ে দেশে ফিরেছেন শচীন টেন্ডুলকার।
বুধবার লন্ডনে পায়ের আঙ্গুল ও নখের রোগের বিশেষজ্ঞ চিকিৎসক অ্যান-মেরি ও'কর্নোরের কাছে যান শচীন। অস্থির রোগের চিকিৎসক ডাঃ জেমস কালডের সোমবার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে ও'কর্নোরের কাছে পাঠান।
ও'কর্নোর যুক্তরাজ্যে আঙ্গুল ও নখের রোগের সেরা চিকিৎসকদের একজন। তিনি ভিডিওতে দৌড়ানো ও হাঁটার ভঙ্গি পরীক্ষা-নিরীক্ষা করে চোটের হাত থেকে পা রক্ষার উপায় নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮১৩ ঘ.
bdnews24