২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ফিল্ডাররা গর্দভ

ভারত ও ইংল্যান্ডের মধ্যে বুধবারের টি-টোয়েন্টি খেলার ধারাভাষ্য দেয়ার সময় বিরক্ত নাসের হুসেইন শেষ পর্যন্ত গর্দভ বলে বসলেন ভারতের কয়েকজন ফিল্ডারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 11:37 AM

Updated : 25 Apr 2022, 11:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত ও ইংল্যান্ডের মধ্যে বুধবারের টি-টোয়েন্টি খেলার ধারাভাষ্য দেয়ার সময় বিরক্ত নাসের হুসেইন শেষ পর্যন্ত গর্দভ বলে বসলেন ভারতের কয়েকজন ফিল্ডারকে। মুনাফ প্যাটেলের বলে কেভিন পিটারসেনের ক্যাচ ধরতে গিয়ে 'ফ্লাইট' বুঝতে পারেননি পার্থিব প্যাটেল। ফলে যা হওয়ার তাই হলো, ক্যাচটি ফেলে দিলেন তিনি। সঙ্গে সঙ্গে সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের বলে উঠলেন, "আমি বলবো যে ফিল্ডিংই এই দু'টি দলের মধ্যে পার্থক্য গড়ে দিচ্ছে। ইংল্যান্ডের ফিল্ডিং চমৎকার। আর ভারতের তিন অথবা চারজন ভালো ফিল্ডার রয়েছে। সেই সঙ্গে একটি কিংবা দুটো গর্দভও আছে মাঠে।" স্বাভাবিকভাবেই নাসেরের এই মন্তব্য মেনে নিতে পারেননি ভারতের ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। এক বিবৃতিতে একে পুরোপুরি অনাকাক্সিক্ষত বলে অভিহিত করে তিনি বলেন, "খেলোয়াড় সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরার সময় ধারাভাষ্যকারদের সংযত হওয়া উচিত। যে রকমই খেলুক না কেন, প্রত্যেকটি খেলোয়াড়কে সম্মান দেখিয়ে মন্তব্য করা উচিত।" "আমি মনে করি না যে তিনি যথার্থ মন্তব্য করেছেন। আমরা এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবো," বিবৃতিতে যোগ করেন তিনি। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান জহির আব্বাসও সুর মিলিয়েছেন শক্লার সঙ্গে। তিনি বলেন, "এ ধরনের মন্তব্য মেনে নেয়া যায় না এবং এ ধরনের মন্তব্য করারও কোনো অধিকার কারো নেই।" ক্রিকেটকে ভদ্রলোকের খেলা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "ভারতের ক্রিকেট বোর্ডের উচিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে প্রতিবাদ লিপি পাঠানো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১৪ ঘ.