ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এজবাস্টনের পিচ থেকে স্বাগতিক বোলাররা বাড়তি সুবিধা পেয়েছেন এমন কথা মানতে নারাজ ইংল্যান্ডের পেসার টিম ব্রেসন্যান।
তৃতীয় টেস্টের উইকেট থেকে স্বাগতিক পেসাররা বাড়তি সুবিধা পেয়েছেন বলে মনে করছেন ভারতের কোচ ডানকান ফ্লেচার। তিনি বলেন, "এজবাস্টনের পিচে বেশ সুইং এবং পেস রয়েছে।"
এ কথাই মানছেন ব্রেসন্যান। তিনি বলেন, "পিচে বাড়তি কোনো সুইং নেই। খুবে সুইং করেনি বল।"
বুধবার টেস্টের প্রথম দিন এক পর্যায়ে ১১১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৭৭ রান দলকে আরো বড় বিপর্যয় থেকে রক্ষা করে। শেষ পর্যন্ত ২২৪ রান করে ভারত। দিন শেষে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের অর্ধশতকের সুবাদে কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান করে।
ব্রেসন্যান মনে করেন, শিগগির প্রথম ইনিংসে লিড নেবে ইংল্যান্ড।
ইংল্যান্ডের সাবেক কোচ ফ্লেচার ভারতের ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ের কারণ হিসেবে কঠিন কন্ডিশনকে দায়ী করার পাশাপাশি পিচকেও দায়ী করেছেন। তিনি বলেন, "তিন টেস্টে বল যতটা সুইং করেছে এর আগে কখনো ততটা করতে দেখেন নি তিনি।"
অন্য দিকে ব্রেসন্যান বলেন, "আমার মনে হয় না পিচে বাড়তি কিছু আছে। তবে একজন পেসার হিসেবে প্রথমে আমি এখানে বল করতে চাইবো।"
তিনি বলেন, "পিচ ঠিকই আছে। আশা করছি আমরা শিগগির লিড নিতে পারবো।"
ব্রেসন্যান কন্ডিশনকেও খুব কঠিন মনে করছেন না। তিনি বলেন, এখন খুব ঠাণ্ডা নেই। তাদের খেলায় আরো মনযোগ দেয়া উচিৎ। তবে তুমি যদি এখানে থাকতে না চাও তবে বাড়ি ফিরে যাও।"
প্রথম ইনিংসে ব্রেসন্যান ও স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ডের পক্ষে চারটি করে উইকেট নেন।
তিনি বলেন, "বল হাতে দলের কেউ ৪/৫ উইকেট নিচ্ছে বা ব্যাট হাতে কোন সতীর্থ ভালো করছে, এটা দারুণ ব্যাপার। প্রথম দিন আমরা যা করেছি তাতে দল সন্তুষ্ট।"
চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। পরের দুটি ম্যাচে যে কোনো একটায় হারলেই ইংল্যান্ডের কাছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৪৮ ঘ.
bdnews24