২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসনের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়

জনসনের শততম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তখনো হাতে ছিল ৭১ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনসনের শততম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তখনো হাতে ছিল ৭১ বল। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার ব্যাট করতে নেমে বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে ৪১ ওভার ১ বলে ১৯১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে শেন ওয়াটসন, রিকি পন্টিং ও অধিনায়ক মাইকেল ক্লার্কের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৩৮ ওভার ১ বলে ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ওয়াটসন ও ব্র্যাড হ্যাডিন। দলীয় ৫৯ রানের মাথায় হ্যাডিন ফিরে গেলেও থামেনি রান তোলার গতি। অন্য প্রান্তে ওয়াটসন খেলছিলেন টি-টোয়েন্টি মেজাজে। দ্বিতীয় টি-টোয়েন্টি যেখানে শেষ করেছিলেন সেখান েেকই শুরু করেন ওয়াটস। শেষ পর্যন্ত দলীয় ৮১ রানে সাজঘরের প ধরেন তিনি। কিন্তু ততক্ষণে ৬৯ রান করে ফেলেছেন তিনি। তিনি তার ৫১ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ৬টি ছয় দিয়ে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নিলেও শ্রীলঙ্কার বোলারদের বিশেষ করে স্পিনারদের চেপে ধরার কোনো সুযোগ দেননি পন্টিং ও মাইকেল ক্লার্ক। তৃতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়ে দলকে নিয়ে আসেন জয়ের দ্বারপ্রান্তে। জয় থেকে ১০ রান দূরে দাঁড়িয়ে সাজঘরে ফেরার আগে পন্টিং করেন ৫৩ রান। ক্লার্ক ও মাইক হাসি দলকে শেষ পর্যন্ত সহজ জয় এনে দেন। ক্লার্ক ৫৩ ও হাসি ২ রানে অপরাজিত ছিলেন। টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক স্পিনারদের হাতে নাকাল হওয়ার পর স্পিন নিয়ে এক ধরনের ভীতি ছিল সফরকারী। পটিং ও ক্লার্কের ব্যাটিংয়ের পর ওই শঙ্কা অনেকটাই কেটে যাওয়ার কথা। শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নেন সুরাজ রনদিভ ২ উইকেট নেন ৪৪ রানে। অনেক বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও দু'শ রানেই আগে গুটিয়ে যাওয়ার পেছনে শ্রীলঙ্কার বাজে ব্যাটিংয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার বোলারদের অবদানও কম নয়। বিশেষ করে ছয় নম্বর বোলার হিসেবে ব্যবহৃত হওয়া জনসনের। নিজেরে শততম ম্যাচ খেলতে নেমে বল হাতে আগুন ঝরিয়েছেন তিনি। ৬ উইকেট নিয়েছেন ৩১ রান দিয়ে। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং। এ নিয়ে ৩ বার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন তিনি। জনসন ম্যাজিক শুরু হওয়ার আগ পর্যন্ত ভালোই এগুচ্ছিল শ্রীলঙ্কার ইনিংস। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা উপুল থারাঙ্গা ও অধিনায়ক তিলকারতে