ঢাকা, অগাস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় টেলিকম কোম্পানি এয়ারটেল চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতার টাইটেল স্পন্সর থেকে সরে দাঁড়িয়েছে।
২০০৯ সালে ৪০ মিলিয়ন ডলারের বিনিময়ে টাইটেল স্পন্সর হয় এয়ারটেল।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এই চুক্তির দুই বছর পরই নিজেদের প্রত্যাহার করে নেয় এয়ারটেল।
ইএসপিএন স্টার স্পোর্টসের (ইএসএস) বিজ্ঞাপন, বিক্রয় ও নিউ মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় কৈলাস ই-মেইলে জানান, "অভাবনীয় পরিস্থিতিতে এয়ারটেল এ বছরের চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল স্পন্সর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।"
"তাই আমরা নতুন টাইটেল স্পন্সরের জন্য আলোচনা করছি, শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে," বলেন তিনি।
২০০৮ সালে প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিময়ে ১০ বছরের জন্য প্রতিযোগিতার স
bdnews24