২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে চাপে বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচের তৃতীয় ও শেষ দিনে বেশ চাপ নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) জিম্বাবুয়ে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচের তৃতীয় ও শেষ দিনে বেশ চাপ নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গেছে বাংলাদেশ। ২ উইকেটে ৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে একাদশ। দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে দলের খাতায় আরো ৮৬ রান যোগ করেন তারা। সব মিলিয়ে দ্বিতীয় পালায় ৪ উইকেটে ৮৯ রান করেছে তারা। এক প্রান্তে ফরস্টার মুতিজওয়া ২৮ ও অন্য প্রান্তে ততেন্দা তাইবু ৩ রানে ব্যাট করছেন। জয়ের জন্য শেষ দুই সেশনে আরো ১৩৪ রান করতে হবে তাদের হাতে রয়েছে ৬ উইকেট। স্বাগতিকরা বেশ সতর্কতার সঙ্গে তৃতীয় দিন শুরু করে। উদ্বোধনী ব্যাটসম্যান সিকান্দর রাজা ও রেগিস চাকাবভা তৃতীয় উইকেটে যোগ করেন ৪০ রান। প্রথম পালায় বল না করা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দ্বিতীয় পালায় চাকবভাকে (১৪) ফিরিয়ে দিয়ে দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন। তখনও দেখেশুনে খেলতে থাকেন রাজা। চতুর্থ উইকেটে মুতিজওয়া ও রাজা যোগ করেন ৩৩ রান। উইকেটে সেট হয়ে যাওয়া রাজাকে (৩৯) ফিরিয়ে দিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন সাকিব। বাংলাদেশের পক্ষে সাকিব ২ উইকেট নেন ১৫ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৬৩৫ ঘ.