২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ বাঁচাতে লড়ছে ভারত

ইংল্যান্ডের বিপক্ষে হার এড়াতে লড়ছে ভারত। লর্ডস টেস্টের পঞ্চম ও শেষ দিনে খেলা চলছে তৃতীয় সেশনের। ভারত রান তুলেছে ৬ উইকেটে ২৮৫। হার এড়াতে এখনো দরকার ১৭৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে হার এড়াতে লড়ছে ভারত। লর্ডস টেস্টের পঞ্চম ও শেষ দিনে খেলা চলছে তৃতীয় সেশনের। ভারত রান তুলেছে ৬ উইকেটে ২৮৫। হার এড়াতে এখনো দরকার ১৭৬ রান। উইকেটে আছেন সুরেশ রায়না ৫৯ রান নিয়ে। অন্য প্রান্তে হরভজন সিং এখনো হিসেবের খাত খুলতে পারেননি। ইংল্যান্ড প্রথম পালায় ৮ উইকেটে ৪৭৮ রান করে দান ছেড়ে দেয়। জবাবে ভারত করে ২৮৬। দ্বিতীয় পালায় ৬ উইকেটে ২৬৯ রান করে আবারো দান ছেড়ে দিলে ইংল্যান্ড এগিয়ে যায় ৪৬১ রানে। এক উইকেটে ৮০ রান নিয়ে সোমবার দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু দলের সঙ্গে আর ৮৫ রান যোগ হতেই হারিয়ে বসে ৪ উইকেট। সাজঘরে ফিরে যান রাহুল দ্রাবিড় (৩৬), ভিভিএস লক্ষ্মণ (৫৬), গৌতম গম্ভির (২২), টেন্ডুলকার (১২) ও মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ৩ উইকেট নেন ৫৬ রানে। চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি হবে নটিংহ্যামে ২৯ জুলাই। এটি দুই দেশের মধ্যে শততম টেস্ট। আর ক্রিকেট ইতিহাসের দুই হাজারতম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১২৭ ঘ.