২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষজ্ঞ স্কিল কোচিং সেমিনার শুরু

জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ স্কিল কোচিং নিয়ে দুই দিনের সেমিনার বুধবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ স্কিল কোচিং নিয়ে দুই দিনের সেমিনার বুধবার শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় কোচিং প্যানেলের কোচরা এতে অংশ নিচ্ছেন। সেমিনারে প্রথম দিন মোট পাঁচটি বিষয়ের উপর আলোকপাত করেন বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ, একাডেমির প্রধান কোচ রস টার্নার, বিশেষজ্ঞ বোলিং কোচ জিওফ লওসন এবং বিশেষজ্ঞ ব্যাটিং কোচ অ্যালান ক্যাম্পবেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৩৯ ঘ.