ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোলারদের যত্ন নেয়ার মূল দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বলে মনে করছেন ফাস্ট বোলার তাপস বৈশ্য।
জাতীয় দলে বিভিন্ন সময়ে খেলেছেন এমন ছয় জনসহ আটজন বোলার একাডেমি দলের বিশেষজ্ঞ কোচ জিওফ লওসনের সঙ্গে কাজ করছেন। লওসনের সঙ্গে কাজ করে এরই মধ্যে মুগ্ধ তাপস বৈশ্য, তালহা জুবায়ের, তারেক আজিজ খান, ডলার মাহমুদ, মাহবুবুল আলম রবিন ও ফরহাদ রেজা।
এই দলের সবচেয়ে সিনিয়র সদস্য তাপস বৈশ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিসিবি'র উচিত সব ক'জন বোলারের যত
bdnews24