২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা টেস্ট দল বেছে নিতে ভোট নেয়া শুরু

২০০০তম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে সর্বকালের সেরা টেস্ট দল বেছে নেয়া জন্য ভোট নেয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 06:11 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০০তম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে সর্বকালের সেরা টেস্ট দল বেছে নেয়া জন্য ভোট নেয়া শুরু হয়েছে। ক্রিকেট ভক্তদের ভোটে এই দল নির্বাচন করা হবে হবে বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভোট দেয়ার ঠিকানা: http://icc-cricket.yahoo.net/events_and_awards/greatest_test_team/index.php লর্ডসে জুলাইয়ের ২১ তারিখে ২০০০তম টেস্ট খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড। সিরিজে আরো তিনটি টেস্ট খেলবে দেশ দু'টি। এই টেস্টের আগেই দল ঘোষণা করা হবে। ৬০ জন খেলোয়াড়কে ছয় ভাগে ভাগ করা হয়েছে। উদ্বোধনী ব্যাটসম্যান (দু'জন), মাঝের সারির ব্যাটসম্যান (তিনজন), উইকেটরক্ষক (একজন), অলরাউন্ডার (একজন) পেস বোলার (তিনজন) ও স্পিনার (একজন)। ৬০ ক্রিকেটারের তালিকা:. উদ্বোধনী ব্যাটসম্যান: জিওফ বয়কট, সুনীল গাভাস্কার, গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হাইন্স, জ্যাক হবস, লেন হাটন, হানিফ মোহাম্মদ, বীরেন্দর শেবাগ, হার্বাট শাটক্লিফ, ভিক্টর ট্রাম্পার। মাঝের সারির ব্যাটসম্যান: ডন ব্র্যাডম্যান, গ্রেগ চ্যাপেল, ওয়ালি হ্যামন্ড, জর্জ হ্যাডলি, ব্রায়ান লারা, জাভেদ মিয়াঁদাদ, গ্রায়েম পোলক, রিকি পন্টিং, ভিভ রিচার্ডস ও শচীন টেন্ডুলকার। অলরাউন্ডার: ইয়ান বোথাম, কপিল দেব, ওব্রে ফকনার, রিচার্ড হ্যাডলি, জ্যাক ক্যালিস, ইমরান খান, কিথ মিলার, উইলফ্রেড রোডস, গ্যারি সোবার্স ও ফ্রাঙ্ক ওরেল। উইকেটরক্ষক: লেস অ্যামেস, মার্ক বাউচার, জেফ ডুজন, গডফ্রে ইভান্স, অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যালান নট, রড মার্শ, ক্লাইড ওয়ালকট ও ওয়াসিম বারি। পেস বোলার: কার্টলি অ্যামব্রোস, সিডনি বার্নস, মাইকেল হোল্ডিং, ডেনিস লিলি, রে লিন্ডওয়াল, ম্যালকম মার্শাল, গ্লেন ম্যাকগ্রা, ফ্রেড ট্রুম্যান, কোর্টনি ওয়ালশ ও ওয়াসিম আকরাম। স্পিনার: বিষেন সিং বেদি, রিচি বেনো, ল্যান্স গিবস, ক্ল্যারি গ্রিমমেট, জিম লেকার, অনিল কুম্বলে, মুত্তিয়া মুরালিধরন, বিল ও'রেলি, ডেরেক আন্ডারউড ও শেন ওয়ার্ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/০০০৩ ঘ.