২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সোয়ান

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আট উইকেট নেয়ায় বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের স্পিনার গ্রায়েম সোয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আট উইকেট নেয়ায় বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের স্পিনার গ্রায়েম সোয়ান। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড। এই প্রথম সোয়ান তার ক্রিকেট-জীবনে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন। ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে শীর্ষ স্থানটি ধরে রেখেছিলেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে সোয়ান রয়েছেন দ্বিতীয় স্থানে। তার সামনে রয়েছেন কেবল দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। ইংল্যান্ডের আরেক বোলার জেমস অ্যান্ডারসন বিশ্বকাপে তার হতাশাজনক 'পারফরমেন্স' পেছনে ফেলে ঘুরে দাঁড়ান শ্রীলঙ্কার বিপক্ষে। ২১.৭৭ গড়ে উইকেট নেন নয়টি। এর পুরস্কারও পান তিনি হাতেনাতে। ১৭ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নেন ১১ নম্বরে। তবে সিরিজে দুই উইকেট পাওয়ায় উল্টো পথে হেঁটেছেন স্টুয়ার্ট ব্রড। আট ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন ২১ নম্বরে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকারতে