২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় টেস্টে রানের ব্যবধান ক্রমশ কমিয়ে আনছে ওয়েস্ট ইন্ডিজ। এতে নেতৃত্ব দিচ্ছেন মাঝের সারির ব্যাটসম্যান মার্লোন স্যামুয়েলস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় টেস্টে রানের ব্যবধান ক্রমশ কমিয়ে আনছে ওয়েস্ট ইন্ডিজ। এতে নেতৃত্ব দিচ্ছেন মাঝের সারির ব্যাটসম্যান মার্লোন স্যামুয়েলস। তৃতীয় দিন মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে করে ১৩৮ রান। ভারতের চেয়ে এখনো ৬৩ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ভারত প্রথম পালায় করে ২০১। এক প্রান্তে স্যামুয়েলস ৪৩ রান নিয়ে ব্যাট করছেন। অন্য প্রান্তে কার্লটন বগ ১ রানে অপরাজিত রয়েছেন। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বৃহস্পতিবার ৫ উইকেটে ৯৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল ও স্যামুয়েলস খেলতে থাকেন দেখেশুনে। রান তোলার ব্যাপারে বেশ সতর্ক ছিলেন এই দুই ব্যাটসম্যান। ওভার প্রতি ২ রান করে তোলেন তারা। কিন্তু মধ্যাহ্ন-বিরতির আগে আগে চন্দরপলকে (৩৭) ফিরিয়ে দিয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুখে হাসি ফোটান অভিমান্যু মিথুন। তখন দলের রান ছিল ১৩৪। ষষ্ঠ উইকেট জুটিতে চন্দরপল ও স্যামুয়েলস দলের সঙ্গে যোগ করেন ৭৭ রান। ভারতের পক্ষে ইশান্ত শর্মা ৩ উইকেট নেন ৪৯ রানে। এছাড়া মিথুন ২৩ রানে নেন ২ উইকেট। প্রথম টেস্ট ৬৩ রানে জেতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩০৩ ঘ.