২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড বিশ্বকাপে ১০ দল

সহযোগী দেশগুলোর চাপে নতি স্বীকার করে আগামী বিশ্বকাপে ১৪ দল খেলানোর সিদ্ধান্ত নিলেও পরের বিশ্বকাপে ১০ দল খেলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহযোগী দেশগুলোর চাপে নতি স্বীকার করে আগামী বিশ্বকাপে ১৪ দল খেলানোর সিদ্ধান্ত নিলেও পরের বিশ্বকাপে ১০ দল খেলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডে ২০১৯ সালে বসবে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর। উপমহাদেশে ২০১১ বিশ্বকাপে ১৪টি দল অংশ নেয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২০১৫ বিশ্বকাপেও অংশ নেবে ১৪টি দল। দীর্ঘ বিশ্বকাপ ফরম্যাটের কারণে গত কয়েক আসর ধরেই আইসিসি সমালোচিত। আইসিসি বলেছে, "ইংল্যান্ড বিশ্বকাপ হবে ১০ দলের। ওই বিশ্বকাপে আইসিসির র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে। আর পরের দুটি দলকে বাছাই পর্ব খেলতে হবে।" এছাড়া ২০১২ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। প্রথম আসর বসবে শ্রীলঙ্কায়, পরেরটি বাংলাদেশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএমও/এএনএম/২১৪৫ ঘ.