২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পেল কবহ্যাম ওভাল

নিউজিল্যান্ডের ওয়েনগারেইর 'কবহ্যাম ওভাল' আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর মর্যাদা পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 10:03 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের ওয়েনগারেইর 'কবহ্যাম ওভাল' আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর মর্যাদা পেয়েছে। বর্তমান সময়ে অকল্যান্ডের ইডেন পার্কের মত স্টেডিয়ামে নিউজিল্যান্ড তাদের সীমিত ওভারের ম্যাচগুলো আয়োজন করে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভের মত ঐতিহ্যবাহী মাঠে অনুষ্ঠিত হয় টেস্ট ম্যাচগুলো। ওয়েনগারেই স্টেডিয়ামটি ওই মান অর্জন করতে পেরেছে। এই বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ম্যাচ রেফারি অ্যালান হার্শ মাঠটি পর্যবেক্ষণ করে তার সন্তুষ্টি প্রকাশ করেন। ২০০৯ সালের মার্চে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় কবহ্যাম ওভালের। এর পর ওই মাঠে আরো আটটি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলা হয়। এছাড়া পাকিস্তান ও নিউজিল্যান্ড ইনভাইটেশনাল ইলেভেনের একটি ম্যাচ হয়েছে কবহ্যাম ওভালে। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে আসার কথা রয়েছে জিম্বাবুয়ের। তারা দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৬০৫ ঘ.