২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহ-অধিনায়ক হিসেবে রাইটের পছন্দ ম্যাককালাম

নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক রস টেলর ও ব্রেন্ডন ম্যাককালাম দলের হয়ে একত্রে কাজ করবেন বলেই বিশ্বাস কোচ জন রাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক রস টেলর ও ব্রেন্ডন ম্যাককালাম দলের হয়ে একত্রে কাজ করবেন বলেই বিশ্বাস কোচ জন রাইটের। সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি আগেই ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপের পর তিনি নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তারপর থেকেই সম্ভাব্য অধিনায়ক হিসেবে টেলর ও ম্যাককালামের নাম ভাবা হচ্ছিল। তবে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) খেলোয়াড়দের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করে দেশে ফেরার অপেক্ষায় ছিলো। বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় তিন মাস পর অধিনায়কের নাম ঘোষণা করে এনজেডসি। টেলরের হাতেই সব ধরনের ক্রিকেটে জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়। তিনি সদস্যের কমিটি অধিনায়ক নির্বাচন করে। কমিটিতে ছিলেন কোচ জন রাইট, নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক জন বুকানন ও ভারপ্রাপ্ত জাতীয় নির্বাচন ব্যবস্থাপক মার্ক গ্রেটব্যাচ। রাইট বলেন, "ভবিষ্যতে যখন এই ধরনের সিদ্ধান্ত নেয়া হবে তখন আশা করি আরো দ্রুত সেটা করা হবে। এখন প্রতিযোগিতামূলক ক্রিকেটের সময়। তাই আরো দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজে নেমে পড়া উচিত।" ম্যাককালাম মঙ্গবার বলেছিলেন, তিনি সহ-অধিনায়কের দায়িত্ব নিতে আগ্রহী। রাইটও মনে করেন, ম্যাককালামই টেইলরের সহকারী হওয়ার যোগ্য। রাইট বলেন, "আমি আশা করি যখন সব স্থির হয়ে যাবে তখন ম্যাককালাম আমাদের নেতৃত্ব দানকারী দলের গুরুত্বপূর্ণ সদস্য হবেন। যদি কোনো কারণে টেলর মাঠে থাকতে না পারেন তখন তার জায়গা পূরণের জন্য ম্যাককালামই সেরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৭৪৯ ঘ.