২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে জায়গা পাকা করতে চান মিথুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো খেলে দলে জায়গা পাকা করতে চান অভিমান্যু মিথুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 09:23 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো খেলে দলে জায়গা পাকা করতে চান অভিমান্যু মিথুন। চোটের কারণে ভারতের দুই পেসার জহির খান ও শ্রীশান্ত দলের বাইরে চলে যাওয়ায় মিথুনকে ওয়েস্ট ইন্ডিজে ডেকে পাঠায় ভারতের ক্রিকেট বোর্ড। তিন টেস্টের এই সিরিজের প্রথমটি শুরু হবে ২০ জুন জ্যামাইকার কিংস্টনে। টাইমস অফ ইন্ডিয়াকে মিথুন বলেন, "দলে ফিরে আসতে পেরে আমি খুশি। আশা করেছিলাম দক্ষিণ আফ্রিকা সফরে আমি দলে জায়গা পাবো। কিন্তু জায়গা মেলেনি। আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম এবং এখন তা মিলেছে। আবারো নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো, যেমনটা করেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে আমার অভিষেক টেস্টে।" গত বছর জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে চোটের কারণে দলের নিয়মিত বোলার জহির খান খেলতে না পারলে তার জায়গায় দলে সুযোগ পান মিথুন। তবে ওই সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে মিথুনকে বাদ দিয়ে দলে নেয়া হয় জয়দেব উনাদকাতকে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টে ৬ উইকেট নেন মিথুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৪৮ ঘ.