২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট, দলে নেই জহির ও শ্রীশান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টেস্ট দলে নেই জহির খান ও শ্রীশান্ত। চোটের কারণে এই দুই পেসারকে দলে রাখা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টেস্ট দলে নেই জহির খান ও শ্রীশান্ত। চোটের কারণে এই দুই পেসারকে দলে রাখা হয়নি। তাদের বদলে দলে নেয়া হয়েছে প্রভিন কুমার ও অভিমান্যু মিথুনকে। একই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান একদিনের সিরিজও শেষ হয়ে গেছে জহির ও শ্রীশান্তের। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে আছে ২-০ ব্যবধানে। ভারতের ক্রিকেট বোর্ডের সেক্রেটারি এন শ্রীনিভাসন বলেন, "জহির ডান পায়ের গোঁড়ালিতে চোট পেয়েছেন। আর শ্রীশান্ত চোট পেয়েছেন ডান হাতে। তাদের দু'জনেরই সেরে উঠতে কিছু সময় লাগবে।" কাঁধের চোটের কারণে আগেই দল থেকে বাদ পড়েছেন বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভির। একই কারণে দলে নেই যুবরাজ সিংও। আর স্ত্রী ও সন্তানকে সময় দেয়ার সুযোগ দেয়া হয়েছে শচীন টেন্ডুলকারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত দল ঘোষণা করে শুক্রবার। দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ভিভিএস লক্ষ্মণ (সহ-অধিনায়ক), মুরালি বিজয়, অভিনব মুকুন্দ, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, সুব্রামনিয়াম বদ্রিনাথ, হরভজন সিং, ইশান্ত শর্মা, অভিমান্যু মিথুন, অমিত মিশ্র, প্রজ্ঞাণ ওঝা, প্রবিন কুমার, মুনাফ প্যাটেল, সুরেশ রায়না ও পার্থিব প্যাটেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১০৫ ঘ.