২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষেই আছেন শচীন ও ক্যালিস

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যান হিসেবে যৌথভাবে শীর্ষে রয়ে গেছেন ভারতের শচীন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। দু'জনরই পয়েন্ট ৮৮৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যান হিসেবে যৌথভাবে শীর্ষে রয়ে গেছেন ভারতের শচীন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। দু'জনরই পয়েন্ট ৮৮৩। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও শীর্ষ স্থান ধরে রেখেছেন ক্যালিস। ষষ্ঠ ও অস্টম স্থান যথারীতি ধরে রেখেছেন বীরেন্দর শেবাগ ও ভিভিএস লক্ষ্মণ। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা এক ধাপ পিছিয়ে নেমে গেছেন চতুর্থ স্থানে। বোলারদের তালিকায় আগের মতো পঞ্চম ও সপ্তম স্থানে আছেন জহির খান ও অফ-স্পিনার হরভজন সিং। শীর্ষে রয়েছেন ডেল স্টেইন। তার পয়েন্ট ৮৯৯। দ্বিতীয় স্থানে থাকলেও পয়েন্টের দিক দিয়ে অনেক পেছনে আছেন ইংল্যান্ডের অফ-স্পিনার গ্রায়েম সোয়ান। শ্রীলঙ্কার সঙ্গে লর্ডস টেস্ট ড্র করায় দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে দ্বিতীয় স্থান দখল করতে পারছে না ইংল্যান্ড। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৯ ঘ.