২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে এগিয়ে রাখলেন ফিন, সোয়ান

লর্ডস টেস্টের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৪৯ রান করেছে ইংল্যান্ড। সব মিলিয়ে শ্রীলঙ্কার চেয়ে ১৫৬ রানে এগিয়ে আছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 04:09 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লর্ডস টেস্টের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৪৯ রান করেছে ইংল্যান্ড। সব মিলিয়ে শ্রীলঙ্কার চেয়ে ১৫৬ রানে এগিয়ে আছে দলটি। অ্যলিস্টার কুক ৬১ ও কেভিন পিটারসেন ১৫ রানে ব্যাট করছেন। তৃতীয় উইকেট জুটিতে ৩২ রান যোগ করেছেন তারা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের গড়া ৪৮৬ রানের জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামে ৪৭৯ রানে। দ্বিতীয় ইনিংংসেও ব্যর্থ স্বাগতিক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে কুক ও জোনাথন ট্রট ১১৭ রান যোগ করে দলকে পথে ফেরান। দলীয় ১১৭ রানের মাথায় ট্রট (৫৮) বিদায় নিলেও দেখেশুনে খেলতে থাকেন কুক। ট্রট তার ৭৫ বলের ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে। শ্রীলঙ্কার পক্ষে চানকা ওয়ালেগেদারা ও রঙ্গনা হেরাথ একটি করে উইকেট নেন। এর আগে ৩ উইকেটে ৩৭২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা সফরকারীরা নিয়মিত বিরতিতে উইকেট হারায়। এদিন ১০৭ রান যোগ করতে হারায় শেষ ৭ উইকেট। একপর্যায়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৭ রানে পিছিয়ে থাকে তারা। নিচের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় লর্ডসে ইংল্যান্ডকে চাপে ফেলার সুযোগ হারায় তিলকারতে