২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরা ক্রিকেটার গেইল

ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউআইপিএ) ২০১০ সালের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ক্রিস গেইলের নাম ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 11:01 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউআইপিএ) ২০১০ সালের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ক্রিস গেইলের নাম ঘোষণা করেছে। ডব্লিউআইপিএ'র দৃষ্টিতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হন তিনি। বৃহস্পতিবার রাতে গেইলকে এই সম্মান দেয়। ভারতের বিপক্ষে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ও প্রথম দু'টি একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে রাখা হয়নি গেইলকে। তবে শনিবারের টোয়েন্টি-টোয়েন্টি খেলার সময় দর্শক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন গেইল। খেলায় ভারতের কাছে ১৬ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। হতাশ গেইল হিন্দুস্তান টাইমসে তার কলামে লেখেন, "দর্শক হয়ে থাকা খুবই হতাশার।" গেইল আরো লেখেন, "আমি জাতীয় দলে ফেরার জন্য মুখিয়ে আছি। কিন্তু বিষয়টিতে আমার কোনো হাতে নেই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডই এই সমস্যার সমাধান করতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৫০ ঘ.