২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক

জাতীয় ক্রিকেট দলের বর্তমান ছাড়াও সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট দলের বর্তমান ছাড়াও সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে সোমবার দুপুরে তারা এই বৈঠক করেন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূতি উজ্জ্বল করার উপায় ও ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, "দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার জন্য নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।" তবে সাবেক অধিনায়করা মনে করেন, শুধু আলোচনায় কোনো কাজ হবে না। ক্রিকেটের উন্নয়নের জন্য যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করলেই কেবল দেশের ক্রিকেট এগিয়ে যাবে। সাবেক অধিনায়কদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন রকিবুল হাসান, গাজী আশরাফ হোেেসন লিপু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুল এবং বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৪১