২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের খেলার সংখ্যা কমানো উচিত: বন্ড

এখন ক্রিকেটারদের একদিনের অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয় বলে মনে করছেন নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার শেন বন্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এখন ক্রিকেটারদের একদিনের অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয় বলে মনে করছেন নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার শেন বন্ড। তিনি বলেন, টোয়েন্টি-টোয়েন্টির ক্রিকেটের কারণে চাপে পড়লেও একদিনের ক্রিকেট এখনো বেশ জনপ্রিয়। ২০১১ সালের বিশ্বকাপই তার প্রমাণ। তবে বন্ডর মনে করছেন, একদিনের ক্রিকেটের গুরুত্ব বড়ানোর জন্য খেলার সংখ্যা কমানো উচিত। শুধু বিশ্বকাপেই নয়, বিভিন্ন দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজেও খেলার সংখ্যা কমানো প্রয়োজন। শীর্ষ দশ দল নিয়ে ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে আয়োজনের পক্ষে বন্ড। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় হবে এই বিশ্বকাপ। তবে শুধু টেস্ট খেলুড়ে ১০টি দেশকে নিয়ে এই প্রতিযোগিতা আয়োজনের পক্ষে নন বন্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, আয়ারল্যান্ডের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী দেশগুলোকে নিয়ে এমন একটি প্রতিযোগিতা আয়োজন করা উচিত, যার মাধ্যমে এই দেশগুলো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার সুযোগ পায়। একদিনের ক্রিকেট নিয়ে এতো পরীক্ষা-নিরীক্ষারও কোনো প্রয়োজন নেই বলে মনে করেন বন্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৪৪ ঘ.