ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টেস্টে জয়ের জন্য চতুর্থ ইনিংসে ৭ উইকেটে পাকিস্তানের প্রয়োজন ১৩৯ রান। হাতে আছে পুরো দু'দিন।
অধিনায়ক মিসবাহ-উল-হক ৩৪ ও আসাদ শফিক ৪০ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে তৃতীয় দিন চতুর্থ পালায জয়ের জন্য ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুঃস্বপ্নের মতো শুরু হয় পাকিস্তানের যাত্রা।
স্কোর বোর্ডে ২ রান জমা হতেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় দলটি। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে মিসবাহ ও শফিক ৭৮ রান তুলে দলকে লড়াইয়ে ফেরান।
এর আগে প্রথম পালায় ওয়েস্ট ইন্ডিজ ২২৬ রান করে। লেল্ডল সিমন্স করেন ৪৯। পাকিস্তানের পক্ষে সাঈদ আজমল ৫ উইকেট নেন ৬৯ রানে।
জবাবে প্রথম ইনিংসে পাকিস্তান করে ১৬০ রান। সবচেয়ে বেশি ৪০ রান করেন আব্দুর রেহমান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দেবেন্দ্র বিশু ৪ উইকেট নেন ৬৮ রানে। রবি রামপল ৩ উইকেট নেন ২৭ রানে।
দ্বিতীয় পালায় ১৫২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৩৬ রানে অপরাজিত থাকেন চন্দরপল। পাকিস্তানের পক্ষে আজমল ৬ উইকেট নেন ৪২ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪০ ঘ.
bdnews24