ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা নিয়ে অবৈধভাবে বাজির কারবার পরিচালনার অভিযোগে পাকিস্তানের সাবেক অফস্পিনার আকরাম রাজাকে গ্রেপ্তার করেছে লাহোর পুলিশ।
লাহোরের একটি কর্মব্যস্ত বাজার এলাকায় রোববার পুলিশ তল্লাশি চালিয়ে ৪৬ বছর বয়সী রাজাসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, জুয়াড়িদের ধরার জন্য এই তল্লাশি চালানো হয়। এই সাতজন আইপিএল'র ম্যাচ নিয়ে অবৈধভাবে বাজির কারবার পরিচালনা করছিলেন। তাদের একজন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকরাম রাজা।
রাজা পাকিস্তানের হয়ে ৪৯টি একদিনের খেলা ও ৯টি টেস্ট খেলেন। সা
bdnews24