২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইজডেনের শীর্ষ ক্রিকেটার শচীন

ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত উইজডেন ২০১০ সালের শীর্ষ ক্রিকেটার হিসেবে শচীন টেন্ডুলকারের নাম ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত উইজডেন ২০১০ সালের শীর্ষ ক্রিকেটার হিসেবে শচীন টেন্ডুলকারের নাম ঘোষণা করেছে। সপ্তম ক্রিকেটার হিসেবে টেন্ডুলকারকে এই সম্মান দেখানো হলো। এর আগে এই সম্মান দেখানো হয় ভারতের বীরেন্দর শেবাগ, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও শেন ওয়ার্ন, ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ, শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে। বীরেন্দর শেবাগকে গত দু'বছর টানা এই সম্মান দেখানো হলেও টেন্ডুলকারকে দেখানো হলো এই প্রথম। টেস্টে ৩৭ বছর বয়সী টেন্ডুলকার ২০১০ সালে দেড় হাজারেরও বেশি রান করেছেন। এর মধ্যে সাতটি শতকও রয়েছে। এবছরই টেস্টে শতকের অর্ধ-শতকও পূরণ করেন তিনি। টেস্ট ও একদিনের, উভয় ধরণের ক্রিকেটে আর একটি শতক হাঁকালেই শতরানের শতক পূরণ হবে তার। এছাড়া একদিনের ক্রিকেটে একমাত্র শচীনেরই দ্বি-শতক আছে। টেন্ডুলকার সম্পর্কে উইজডেনে বলা হয়, "উইজডেন তার অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে ২০১০ সালের শীর্ষ ক্রিকেটার নির্বাচিত করেছে।" টেস্টে উইজডেনের সেরা একাদশে টেন্ডুলকার ছাড়াও স্থান পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৩৫৫ ঘ.