২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রায়েম সোয়ানের জরিমানা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আম্পায়ারে সঙ্গে অশোভন আচরণের কারণে ইংল্যান্ডের স্পিনার গ্রায়েম সোয়ানকে জরিমানা করেছে আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আম্পায়ারে সঙ্গে অশোভন আচরণের কারণে ইংল্যান্ডের স্পিনার গ্রায়েম সোয়ানকে জরিমানা করেছে আইসিসি। এক বিবৃতিতে শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), জরিামানা হিসেবে সোয়ানের ম্যাচ ফি'র ১০ শতাংশ কাটা যাবে। চট্টগ্রামে ওই খেলায় বাংলাদেশ ২ উইকেটে জেতে। বিবৃতিতে ম্যাচ রেফারি জেফ ক্রো বলেন, বাংলাদেশের ব্যাটিং চলাকালে গ্রায়েম দ্বিতীয় বলটি ঠিকভাবে ব্যবহারে ব্যর্থ হয়ে চরমভাবে হতাশ হয়ে পড়েন। এতে আরো বলা হয়, "২৬তম ওভার চলাকালে আম্পায়ারের প্রতি সোয়ানের মন্তব্য সত্যিই অগ্রহণযোগ্য। কিন্তু এক ওভার পরই সে (সোয়ান) তা বুঝতে পারে এবং নিজের আচরণের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে।" মাঠের দুই আম্পায়ার রড টাকার ও ড্যারেল হার্পার ছাড়াও তৃতীয় আম্পায়ার আলীম দার সোয়ানের বিরুদ্ধে অভিযোগ আনেন। সোয়ান একটি আন্তর্জাতিক খেলায় যে ধরনের ভাষা ব্যবহার ও অঙ্গভঙ্গি করেছে তা অশ্লীল, অশোভন ও মর্যাদাহানিকর বলেই তাদের অভিযোগ। "পরে সে বুঝতে পারে কুয়াশার কারণেই মাঠে সমস্যা হচ্ছে। আর উপমহাদেশে এটা খুবই স্বাভাবিক চিত্র। আর যেহেতু গ্রায়েম তার ভুল স্বীকার করেছে তাই পূর্ণ শুনানির কোনো প্রয়োজন নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/পিডি/১৮৪০ ঘ.