২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামসমালোচনার জবাব আসুক মাঠেই

আগের খেলায় বাজে পারফরম্যান্সের কারণে হয়তো কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। আসলে এতটা খারাপ দল নয় দলটি। কখনো কখনো একটা খারাপ দিন যায়, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের সে খারাপ দিন ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 04:10 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের খেলায় বাজে পারফরম্যান্সের কারণে হয়তো কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। আসলে এতটা খারাপ দল নয় দলটি। কখনো কখনো একটা খারাপ দিন যায়, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের সে খারাপ দিন ছিলো। আমার চাওয়া, ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করবে, তারা এতটা খারাপ দল নয়। আরো ভালো করার যোগ্যতা তাদের রয়েছে। তাদের নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছে, মাঠের খেলায় তার প্রমাণ দিক। তাহলেই সব কিছু ভুলে যাবে মানুষ। তাদের নিজেদের প্রয়োজনেই ভালো খেলতে হবে। একজন ক্রিকেটার হিসেবেও আমি আশা করবো এমনটা। আমার মনে হয় পুরো টিমটাই ভালো খেলবে। ভালোভাবেই ফিরে আসবে তারা। ইংল্যান্ড দল হিসেবে বাংলাদেশের চেয়ে শক্তিশালী, তা স্বীকার করতে দ্বিধা নেই। তবে তাদের হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে, সেটাও মানতে হবে। বাংলাদেশ দলে কিছু পরিবর্তন আসতে পারে বলে আমার ধারণা। শাহরিয়ার নাফীসকে খেলানো উচিত, তাহলে রান বেশি আসবে। ইংল্যান্ডকে হারানোটা কষ্টসাধ্য কাজ হবে, তবে সে চেষ্টা করতে দোষ কোথায়। প্রতিটি বিভাগে খেলোয়াড়রা নিজেদের সেরাটা ঢেলে দিলে হয়তো সে অসম্ভবটাও সম্ভব হতে পারে। সবাই মিলে সে চেষ্টাটা করতে হবে। বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে স্পিন আক্রমণ। আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, মাহমুদুল্ল