কেনিয়ার বিপক্ষে কানাডার এ জয়কে 'অপ্রত্যাশিত' বলবো না আমি। কারণ পুরো ম্যাচেই ভালো খেলেছে তারা।
প্রথমত, তারা প্রতিপক্ষকে মাত্র ১৯৮ রানের মধ্যে বেঁধে ফেলেছে। সেখানেই তারা অনেকটা এগিয়ে যায়। আর হেনরি অসিন্দে ২৬ রানে ৪ উইকেট নিয়ে কেনিয়ার ব্যাটিয়ের ধ্বস নামানোর ক্ষেত্রে মূল ভূমিকার রাখেন।
কানাডার বোলাররা দলকে এগিয়ে যাওয়ার পথ দেখানোর পর বাকি কাজ ব্যাটসম্যানরা শেষ করেছেন সুচারুভাবেই।
জিমি হানসারা ও অধিনায়ক আশীষ বাঘি ব্যাট হাতে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন কানাডাকে। ব্যাটিংয়ে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন এ দুজন। শুরুতে মাত্র ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে তারা কিছুটা চাপে পড়লেও পরে আর তাদের খুব একটা চেপে ধরতে পারেনি কেনিয়ার বোলাররা।
আধিনায়ক আশীষ বাঘি শেষ পর্যন্ত ব্যট করে দলকে জয়ের বন্দরে পৌঁঁছে দিয়ে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তাকে এক কথায় অসাধারণ বলব।
কেনিয়ার অলরাউন্ডার টমাস ওদোয়ো ব্যাট হাতে ভালো করলেও বল হাতে তিনি ছিলেন অনুজ্জ্বল। আরেক তারকা ব্যাটসম্যান স্টিভ টিকোলোও নিজেকে মেলে ধরতে পারছেন না।
সব মিলিয়ে দিনটি ছিল কানাডারই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২৩৪৭ ঘ.
bdnews24