ঢাকা, ফেব্র"য়ারি ২২
হল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড পরিষ্কার ভাবেই ফেভারিট, তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়।
বিশ্বকাপে অনেকদিন ধরেই খেলছে হল্যান্ড, কিন্তু এখনও তারা তেমন একটা পরিণত হয়ে উঠতে পারেনি। একটা গড়পড়তা অবস্থানে তারা থেকেছে বরাবরই।
তাই সদ্য অ্যাশেজ জেতা ইংল্যান্ডের ভীতে তারা তেমন একটা নাড়া দিতে পারবে না বলে আমি বিশ্বাস করি। কারণ, সে ক্ষমতা তাদের এখনও হয়নি।
তাছাড়া ইংল্যান্ড দুর্দান্ত ফর্মে আছে। ত্যাদের ব্যাটিং ও বোলিং কোন বিভাগেই ঘাটতি চোখে পড়ার মতো না।
একটা গোছালো দল বলতে যা বোঝায়, তা ইংল্যান্ডকে দেখেই বলে দেওয়া যায়।
ব্যাটিংয়ের কথা ধারা যাক। তাদের আছেন কেভিন পিটারসেন, ইয়ান বেল ও পল কলিংউডের মতো খেলোয়াড়। যারা দলকে অনেক দূর নিয়ে যেতে পারেন।
আর বোলিংয়ে জেমস এন্ডারসন ও গ্রায়েম সোয়ানের মতো খেলোয়াড় আছেন।
বিশেষ করে স্পিন্সর সোয়ান যে কোন উইকেটের জন্যই একজন কার্যকরি বোলার। এ উপমহাদেশের উইকেটে তিন দারণ খেলবেন বলে আমার বিশ্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/কেএমএস/০৯৫৯ ঘ.
bdnews24