২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ী হয়ে ফিরবে বাংলাদেশ, প্রত্যাশা খালেদার

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল জয়ী হয়ে দেশে ফিরবে- এমন প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পাশাপাশি তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল জয়ী হয়ে দেশে ফিরবে- এমন প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পাশাপাশি তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলকে শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়া বলেন, "বাংলাদেশ দলের কাছে দেশের মানুষের অনেক প্রত্যাশা। আমরাও প্রত্যাশা করি- তারা বিজয়ী হয়ে দেশে ফিরবে। আমরা তাদের সাদরে বরণ করবো।" বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল হবে ভারতের মুম্বাইয়ে। গুলশানে ছোট ভাই শামীম ইস্কান্দরের বাসায় টেলিভিশনেই বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান দেখেন তিনি। পরে রাত সাড়ে ৮টায় বাসা থেকে গুলশানে নিজ কার্যালয়ে যান বিএনপি চেয়ারপার্সন। অংশ নেওয়া দলগুলোকে অভিনন্দন জানিয়ে খালেদা বলেন, বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ টুর্নামেন্ট হচ্ছে- এজন্য আমি অংশগ্রহণকারী দলগুলোকে জানাই অভিনন্দন। হরতালসহ বিভিন্ন সময়ে জাতীয়তাবাদী মহিলা দলের কারামুক্ত নেতাকর্মীরা দেখা করতে এলে কথা বলার এক পর্যায়ে খালেদা জিয়া এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল উত্তরের আহ্বয়ক সদ্য কারামুক্ত ইয়াসীন আলী, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও জাহাঙ্গীর আখন্দ দলের চেয়ারপার্সনকে ফুল দিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সারোয়ারি রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহসভানেত্রী রাবেয়া সিরাজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, মহিলা দলের মহানগর সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদিকার ফরিদা ইয়াসমীন, শেরপুরের আশরাফুন নাহার, চট্রগ্রামের জেলী চৌধুরী, বরগুনার রওনক আলম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/পিডি/২১৩৮ ঘ.