২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার বিপক্ষে লড়ে জিতল ইংল্যান্ড

স্টুয়ার্ট ব্রডের মারাত্মক বোলিংয়ের ওপর ভর করে কানাডাকে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ১৬ রানে হারিয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্টুয়ার্ট ব্রডের মারাত্মক বোলিংয়ের ওপর ভর করে কানাডাকে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ১৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। বুধবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৪৩ রান করে ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে ৪৬ ওভার ১ বলে ২২৭ রানে গুটিয়ে যায় কানাডা। মাত্র ২৮ রানের মধ্যে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে কানাডা। এ অবস্থায় হাল ধরেন রিজওয়ান। চিমা সুরকারিকে (২২) নিয়ে প্রথমে ৬৮ ও পরে খুররম চৌহানকে (৪৪) নিয়ে ৬০ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে টেনে তোলেন তিনি। সেই সঙ্গে ইঙ্গিত দিতে থাকেন লড়াইয়ের। কিন্তু দলীয় ১৫৬ রানের মাথায় রিজওয়ান সাজঘরে ফিরলে কানাডা আবারো পথ হারিয়ে ফেলে। ৭১ বলে ৯৩ রান করার পথে ১০টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। এরপর কানাডার আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি। ইংল্যান্ডের পক্ষে ব্রড ৫ উইকেট নেন ৩৭ রানে। এর আগে ইংল্যান্ডের পক্ষে ম্যাট প্রায়র ৭৮ ও জোনাথন ট্রট ৫৭ রান করেন। প্রায়রের ৮০ বলের ইনিংসে চার রয়েছে ৪টি ও ছক্কা ১টি। ট্রট তার ৮১ বলের ইনিংসটি সাজান ৪টি চার দিয়ে। কানাডার পক্ষে খুররাম চৌহান ও হারভির বেদওয়ান ৩ টি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/িিটআর/১৭৫২ ঘ.