২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার বিপক্ষে লড়ে জিতল ইংল্যান্ড

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে স্টুয়ার্ট ব্রডের দুর্দান্ত বোলিংয়ে কানাডাকে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ১৬ রানে হারিয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 07:53 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে স্টুয়ার্ট ব্রডের দুর্দান্ত বোলিংয়ে কানাডাকে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ১৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। বুধবার ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৪৩ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ১ বলে ২২৭ রান করে কানাডা। ব্রডের তোপের মুখে মাত্র ২৮ রানে দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারায় কানাডা। তবে ৭ নম্বরে নামা রিজওয়ান চিমা সুরকারির (২২) সঙ্গে ৬৮ ও খুররম চৌহানের সঙ্গে (৪৪) ৬০ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন। দলীয় ১৫৬ রানে রিজওয়ান সাজঘরে ফিরলে কানাডা আবার পথ হারায়। ৭১ বলে ৯৩ রান করার পথে ১০ চার ও ৫ ছয় হাঁকান তিনি। পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৩ বল বাকি থাকতেই ২২৭ রানে গুটিয়ে যায় কানাডার ইনিংস। দল হারে ১৬ রানে। ইংল্যান্ডের পক্ষে ব্রড ৩৭ রানে নেন ৫ উইকেট। এর আগে ম্যাট প্রায়রের ৭৮ ও জোনাথন ট্রটের ৫৭ রানের ওপর ভর করে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৩ রান করে ইংল্যান্ড। ৮০ বলে ৭৮ রানের ইনিংস খেলার পথে প্রায়র হাঁকান ৪টি চার ও ১টি ছয়। ৫৭ রানের ইনিংস করার পথে ট্রট খেলেন ৮১ বল, মারেন ৪ টি চার। কানাডার পক্ষে খুররাম চৌহান ও হারভির বেদওয়ান ৩ টি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/ ১৭৫২ ঘ.