২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার বড় জয়

বোলারদের দাপটে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোলারদের দাপটে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৪১.৫ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে ২৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৫৩ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ব্র্যান্ডন টেলর ও ক্রিস কভেন্ট্রির ৪৯ উদ্বোধনী জুটি জিম্বাবুয়েকে বেশ ভালো একটা সূচনা এনে দিলেও পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় চাপে পড়ে যায় চিগুম্বুরার দল। ১০ ওভারের ৫ম বলে কভেন্ট্রি (২১) ও পরের বলে টটেন্ডা টাইবুকে (০) ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন মরনে মরকেল। দলীয় ৭৬ রানে পিটারসনের জোড়া আঘাতে ল্যাম্ব (১১) ও চিগুম্বুরা সাজঘরে দলের উপর চাপ আরো বাড়ে। ৮২ রানের মাথায় টেলর (৪০) তাহিরের শিকারে পরিণত হলে দিক হারায় জিম্বাবুয়ে। এরপর শন উইলিয়ামস ও চাকবভা ৪৬ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু চাকবভা ১৮ ও উইলিয়ামস ৩৫ রান করে সাজঘরে ফিরলে ১৫২ রানেই গুটিয়ে যায় চিগুম্বুরার দল। দক্ষিণ আফ্রিকার পক্ষে মরকেল ও তাহির ৩টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে হাশিম আমলা ও গ্রায়েম স্মিথের ৬৯ রানের উদ্বোধনী জুটির সুবাদে সহজ জয়ের পথে হাঁটে দক্ষিণ আফ্রিকা। ৪৫ রান করে আমলা প্রাইসের শিকারে পরিণত হলে প্রথম উইকেট হারায় স্মিথের দল। দলীয় ১১৭ রানের স্মিথ (৪১) সাজঘরে ফিরলে দ্বিতীয় সাফল্য পায় জিম্বাবুয়ে। জ্যাক ক্যালিস ৪৯* ও এবি ডি ভিলিয়ার্স ১২* বাকি কাজটুকু সারেন নিরাপদেই, ১৫৯ বল বাকি রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৩৯ ঘ.