২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে নামলেন মাশরাফি

সুপার সিক্সে নিজেদের শেষ খেলায় মাঠে নামতে চেয়েছিলেন পেসার মাশরাফি বিন মর্তুজা। কথা রেখেছেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে শনিবার মাঠে নামেন। তবে বোলিং ও ব্যাটিংয়ে বলার মতো কিছু করে দেখাতে পারেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপার সিক্সে নিজেদের শেষ খেলায় মাঠে নামতে চেয়েছিলেন পেসার মাশরাফি বিন মর্তুজা। কথা রেখেছেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে শনিবার মাঠে নামেন। তবে বোলিং ও ব্যাটিংয়ে বলার মতো কিছু করে দেখাতে পারেননি তিনি। ব্যাট হাতে ৮ নম্বরে নেমে ৫ বল খেলে করেন ৩ রান। আর ১০ ওভার বল করে ১ উইকেট নেন ৫৫ রানে। তবে তিনি যে সুস্থ হয়ে উঠেছেন এটি অবশ্যই তার প্রমাণ। পুরো রান-আপ নিয়ে বল করেন তিনি। প্রিমিয়ার ডিভিশনের প্রথম পর্বের খেলায় ২১ নভেম্বর রান নিতে গিয়ে চোট পান মাশরাফি। মাঠে ফিরেই তিনি তার নামের প্রতি সুবিচার করে খেলবেন, এমন আশা তার ঘোরতর সমর্থকারও করেননি। তবে ধীরে ধীরে নিজেকে যে ফিরে পাচ্ছেন মাশরাফি, তা স্পষ্ট হয়ে উঠেছে মাঠে। প্রধান নির্বাচক রফিকুল আলম বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য দল ঘোষণার সময় কোনো ব্যাখ্যা না দিয়ে বলেছিলেন, এখনো মাশরাফির বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১১৫ ঘ.