ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'বিশ্বকাপ ক্রিকেট ট্রফি' ঢাকায় আসছে বৃহস্পতিবার। রোড শো'র আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার একথা জানানো হয়।
বাংলাদেশে হবে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম খেলা। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম খেলায় বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে।
এই প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে প্রতিযোগিতার কয়েকটি (৮টি) খেলা। বাকি খেলা হবে ভারত ও শ্রীলঙ্কায়। এর আগেও বিশ্বকাপ প্রতিযোগিতা হয়েছে দেশ দু'টিতে।
ট্রফি ঢাকায় আনা হচ্ছে হিরো হোন্ডা লিমিটেডের উদ্যোগে। আর ট্রফিটি নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করবে বিশ্বকাপের আনুষ্ঠানিক সহযোগী 'হিরো হোন্ডা হাঙ্ক'র দল।
রোড শো শুরু হবে এটলাস বাংলাদেশ লিমিটেডের কার্যালয় থেকে বৃহস্পতিবার সকাল ৯ টায়। এরপর সকাল সাড়ে ১০ টায় ট্রফি নিয়ে যাওয়া হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যালয়ে। সেখানে একটি অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় ট্রফি নিয়ে যাওয়া হবে পুলিশ কমিশনারের কার্যালয়ে।
বিকাল ৩টায় ট্রফি পৌঁছাবে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে আয়োজন করা হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় 'হাঙ্ক' ক্রিকেট প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল।
অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬ টায় ট্রফি নিয়ে যাওয়া হবে বিসিএস কম্পিউটার সিটিতে।
অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ট্রফি হস্তান্তর করা হবে রাত ৮টায়।
হিরো হোন্ডার স্থানীয় পরিবেশক অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশের ইভেন্ট পার্টনার 'আইস্টপার' রোড শো আয়োজনে সহায়তা করছে।
পুরো রোড শো সরাসরি স
bdnews24