ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলতে আর কোনো বাধা নেই পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে প্রয়োজনীয় অনাপত্তি পত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিনি।
জানুয়ারীতে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়া ঢাকার প্রিমিয়ার লিগে খেলার সুযোগ করে দিয়েছে মালিককে। কারণ পিসিবি জানিয়েছিলো, ইংল্যান্ডের সঙ্গে সিরিজের জন্য পাকিস্তানের কোনো টেস্ট খেলোয়াড়কে তারা ঢাকায় খেলার অনুমতি দেবে না।
পাকিস্তানের দৈনিক ‘দ্য ডন’ পিসিবির এক কর্মকর্তার সূত্র ধরে জানিয়েছে, তারা ঢাকার প্রিমিয়ার লিগে খেলতে মালিককে অনুমতি দিয়েছে।
অবশ্য ঘরোয়া পেন্টাঙ্গুলার কাপে অংশ নিতে জানুয়ারিতে পাকিস্তানে ফিরতে হবে তাকে। তাছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেলেও ঢাকায় খেলতে পারবেন না তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪২ঘ.
bdnews24