ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ইনডোরে শচীন টেন্ডুলকার তার ছেলে অর্জুনকে বল করলেন প্রায় আধ ঘণ্টা। পরে অর্জুন বল করলেন বীরেন্দর শেবাগকে।
এক ঝাঁক সাংবাদিক ছাড়াও অনুশীলনের পুরো পর্বটি দেখলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স। শুধু দেখলে বললে ভুল হবে, জোন্স দেখলেন খুঁটিয়ে খুঁটিয়ে।
এরপর জোন্স খোঁজ-খবর নিলেন কে অর্জুনকে প্রশিক্ষণ দিচ্ছেন, টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটকে তিনি ভালোবাসেন কি না, নানা বিষয়ে।
এক সময় অর্জুনকে কাছে পেয়ে জোন্স তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কোন শট খেলতে পছন্দ করো?” অর্জুন কি উত্তর দিয়েছে তা অবশ্য জানা যায়নি।
পরে অর্জুন সম্পর্কে জানতে চাইলে জোন্স বলেন, “সে যদি তার বাবার দক্ষতার এক শ’ ভাগের এক ভাগও পেয়ে থাকে, তাহলে সঠিক পথেই এগোবে। সে স¤প্রতি তার এক স্কুল ম্যাচে শতক হাঁকানোর কথা বলেছে। এছাড়া আমি শুনেছি এক খেলায় সে আট উইকেট নিয়েছে। আমি নিশ্চিত যে তার বাবা তার বেড়ে ওঠার ওপর ঘনিষ্ঠ নজর রাখবেন।”
অর্জুন সিম বোল করে বাঁ হাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫১ ঘ.
bdnews24