২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ফেব্র“য়ারি থেকে বিপিএল

আগামী ১০ ফেব্র“য়ারি থেকে শুরু হবে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফাইনাল হবে ২৯ ফেব্র“য়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১০ ফেব্র“য়ারি থেকে শুরু হবে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফাইনাল হবে ২৯ ফেব্র“য়ারি। ৯ ফেব্র“য়ারি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও হবে বিপিএলের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে বিপিএল আয়োজক কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ সব তথ্য জানানো হয়। ৪ কোটি ৪৩ লাখ মার্কিন ডলারে ৬ বছরের জন্য বিপিএল আয়োজনের দায়িত্ব পালন করবে ভারতীয় সংস্থাটি। আয়োজক কমিটির সভাপতি ও বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু এবং গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের পক্ষে অঞ্জন গাঙ্গুলী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল এবং বিসিবির কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন। বিপিএলে দেশের ছয়টি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট অংশ নেবে। ৫ ফেব্র“য়ারি ঢাকায় দলগুলোর নিলাম অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সবগুলো খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। ঢাকায় ২৫টি ও চট্টগ্রামে ৮টি ম্যাচ হবে। প্রতিটি দল দুবার করে একে-অন্যের মুখোমুখি হওয়ার পর সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল। তার পর ফাইনাল। আয়োজক কমিটি আশা করছে, অন্তত ৭৫ জন বিদেশী ক্রিকেটার অংশ নেবেন বিপিএলের প্রথম আসরে। সরাসরি স¤প্রচারের জন্য ভার্গো মিডিয়া চ্যানেল নাইন বাংলাদেশের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট। ইএসপিন, টেন স্পোর্টসসহ তিন-চারটি বিদেশী চ্যানেল খেলা দেখাবে বলে আশা করছেন আয়োজকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪২ঘ.