২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-সিএ সভাপতি একাদশ খেলা ড্র

ভারত ও সিএ সভাপতি একাদশের মধ্যে তিন দিনের প্রস্তুতি খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 09:33 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত ও সিএ সভাপতি একাদশের মধ্যে তিন দিনের প্রস্তুতি খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ক্যানবেরার মানুকা ওভালে তৃতীয় দিন বুধবার দ্বিতীয পালায় জয়ের জন্য সিএ সভাপতি একাদশের প্রয়োজন ছিল ১৪৫ রান। কিন্তু ৩০ ওভারে বিনা উইকেটে এক শ’ রান তোলার পর শেষ হয়ে যায় দিনের খেলা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাজা ৫৬ ও ফিলিপ হিউজেস ৪২ রানে অপরাজিত ছিলেন। দিনের শুরুতে আগের দিনের ৭ উইকেটে ২১৫ রানে সভাপতি একাদশ ইনিংস ঘোষণা করায় ৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় পালায় ব্যাট করতে নামে ভারত। তবে শুরুতেই ধাক্কা খায় তারা। দলীয় ৯ রানের মাথায় ৮ রান করে সাজঘরের পথ ধরেন উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। দলের সঙ্গে পাঁচ রান যোগ হওয়ার পর তার পথ ধরেন রাহানে। হিসেবের খাতাই খুলতে পারেননি তিনি। তবে অপর উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও রোহিত শর্মা অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে দলের সঙ্গে যোগ করেন ৭৬ রান। এরপরই দান ছেড়ে দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তখন দ্বিতীয় পালায় ভারতের রান ছিল দুই উইকেটে ৯০। উইকেট দুটোর একটি নেন পিটার জর্জ ও অপরটি দখল করেন জোস ল্যালোর। এ জন্য জর্জ দেন ১২ রান ও ল্যালোর ১৬। প্রথম পালায় ভারত রান করে ২৬৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫৭ ঘ.