ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্বের তৃতীয় দিনের খেলা শেষে ভালো অবস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ও খুলনা।
রাজশাহী-ঢাকা মেট্রো
সিলেটে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৮৭ রান করেছে ঢাকা মেট্রো। এর পরও দলটি পিছিয়ে আছে ১৬ রানে। মেহরাব হোসেন জুনিয়র ৬১ ও মার্শাল আইয়ুব ২২ রানে ব্যাট করছেন। এছাড়া মোহাম্মদ আশরাফুল ৬৯ রান করেন।
রাজশাহীর পক্ষে অধিনায়ক ফরহাদ রেজা ২ উইকেট নেন ৪২ রানে।
এর আগে ২ উইকেটে ৩৫৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে রাজশাহী। আগের দিন ১৬৭ রানে অপরাজিত জহুরুল ইসলাম আর কোনো রান যোগ না করে শুরুতেই সাজঘরে ফিরে যান। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৪০৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দলটি। এতে ২০৩ রানের লিড পায় তারা।
সিলেট-খুলনা
চট্টগ্রামে সিলেটের বিপক্ষে ২৩৭ রানে এগিয়ে রয়েছে খুলনা। দিন শেষে ৭ উইকেটে ১৮৭ রান করেছে দলটি। মিথুন আলী ৫২ রানে ব্যাট করছেন। এছাড়া সগির হোসেন ২৬ রান করেন। সিলেটের পক্ষে এনামুল হক জুনিয়র ৪ উইকেট নেন ৬০ রানে।
এর আগে ৮ উইকেটে ২৪৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে সিলেট। আর ৭ রান যোগ করে ৯ উইকেটে ২৫১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। এতে ৫০ রানের লিড পায় খুলনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫৭ ঘ.
bdnews24